নেছারাবাদে ‘আইডিয়াল ইনস্টিটিউট’এর যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক: উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে নেছারাবাদে নতুন শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল ইনস্টিটিউট। ইউএনও পরিচালিত এই প্রতিষ্ঠানটি স্থানীয় শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সরকার প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে বিভিন্ন উদ্যোগ নিলেও উপজেলার সার্বিক শিক্ষার মান আরও উন্নত করার প্রয়োজনীয়তা অনুভব করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলাম। তাঁর প্রচেষ্টায় এবং উপজেলাবাসীর সর্বসম্মত সহযোগিতায় স্কুলটির ভিত্তিপ্রস্তর স্থাপনের পর নির্মাণকাজ প্রায় শেষের পথে। জানা যাচ্ছে, আগামী ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে ক্লাস শুরু হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলাম প্রতিষ্ঠানটি সম্পর্কে জানান, প্রতিষ্ঠানটি হবে নিরিবিলি, নিরাপদ ও মনোরম পরিবেশে গড়ে উঠা একটি আধুনিক শিক্ষালয়। অভিজ্ঞ, দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকবৃন্দ পাঠদানের দায়িত্ব পালন করবেন। পাঠ পরিকল্পনা অনুযায়ী প্রতিদিনের পাঠ ক্লাসেই সম্পন্ন করানো হবে। প্রতিটি শ্রেণিকক্ষে আধুনিক শিক্ষা উপকরণের ব্যবহার নিশ্চিত করা হবে। দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা এবং অভিভাবক সমাবেশের মাধ্যমে নিয়মিত অগ্রগতির তথ্য প্রদান করা হবে।

তিনি আরও জানান, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলা ও বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থাও রাখা হবে।

যদিও শিক্ষা প্রতিষ্ঠানটির উদ্যোগ ও মালিকানা সরকারি নাকি ব্যক্তিগত তা নিয়ে প্রথম থেকেই বিতর্ক চলমান রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *