হাদির ওপর হামলার প্রতিবাদে মঠবাড়িয়ায় বিক্ষোভ

মঠবাড়িয়া প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মঠবাড়িয়া উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার রাতে উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, এ ধরনের হামলার বিরুদ্ধে সচেতন থাকতে বলেন। লড়াই চালিয়ে যাবার আহানও জানানো হয়।

এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হামলায় তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *