নিজস্ব প্রতিবেদক: স্বরূপকাঠি পৌর বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় কয়েকশ নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলটি স্বরূপকাঠি পৌর বিএনপি’র কার্যালয় থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলজুড়ে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠেন।
বিক্ষোভ মিছিলে স্বরূপকাঠি পৌর বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল শেষে নেতাকর্মীরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন এবং নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান। পরিশেষে ইনকিলাব মঞ্চের প্রধান সমন্বয়ক শরিফ ওসমান হাদির উপরে গুলির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
