নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নেছারাবাদ উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, আগামীদিন (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় একটি বিজয় র্যালি। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে।
এছাড়া একই দিন বিকাল ৪টায় উপজেলা জামায়াত কার্যালয়ে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হবে।
এদিকে উপজেলা শাখার পাশাপাশি ইউনিয়ন, পৌরসভা ও অধঃস্তন শাখাসমূহেও সুবিধাজনক সময়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, নেছারাবাদ উপজেলা শাখার নেতৃবৃন্দ মহান বিজয় দিবসের কর্মসূচিতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
