নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে নেছারাবাদ উপজেলা স্মৃতিস্তম্ভে (পৌরসভা সংলগ্ন) শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে উপজেলা প্রশাসন। নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত দত্ত এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে ইউএনও অমিত দত্তের নেতৃত্বে উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরাও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি সম্মান জানান।
যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে নেছারাবাদ উপজেলায় তিন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন।
এদিকে বিজয় দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলও পৃথকভাবে নানা কর্মসূচি গ্রহণ করেছে বলে জানা গেছে।
