অসুস্থতার কারণ দেখিয়ে সরে দাঁড়ালেন আনোয়ার হোসেন মঞ্জু

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। শারীরিক অসুস্থতার কারণেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) আনোয়ার হোসেন মঞ্জু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, আমার শরীর অসুস্থ। সে কারণে মনোনয়নপত্র জমা দিইনি এবং নির্বাচনে অংশ নিচ্ছি না। এ বিষয়ে অন্য কোনো কারণ রয়েছে কি না এমন প্রশ্নে তিনি মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন।

জানা গেছে, গত ২৪ ডিসেম্বর ভান্ডারিয়া উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও শারীরিক জটিলতার কারণে তা দাখিল করা হয়নি। দীর্ঘদিন ধরে অসুস্থ ও নিয়মিত চিকিৎসাধীন থাকায় সক্রিয় রাজনীতিতে অংশ নেওয়া তার জন্য কঠিন হয়ে পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *