নেছারাবাদ উপজেলা ও স্বরূপকাঠী পৌর শাখার উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল নেছারাবাদ উপজেলা ও স্বরূপকাঠী পৌর শাখার উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে) সকালে উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল নেছারাবাদ উপজেলা শাখার আহ্বায়ক সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা ও ন্যায্য দাবিদাওয়া আদায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে দেশ ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, বর্তমান সময়ে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি রাজনৈতিক সংগঠনগুলোরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্য ও সক্রিয়তা বাড়াতে হবে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবসময় পাশে থাকতে হবে।

আলোচনা সভায় উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *