উন্নয়ন পরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর সদর, নেছারাবাদ ও নাজিরপুর উপজেলার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় নেছারাবাদ উপজেলার খসড়া স্ট্রাকচার প্ল্যান, আরবান এরিয়া প্ল্যান ও রুরাল এরিয়া প্ল্যান বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় নেছারাবাদ উপজেলা অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও স্বরূপকাঠী পৌরসভার প্রশাসক অমিত দত্ত। প্রকল্প ব্যবস্থাপক খবির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক উদয় শংকর দাস। নেছারাবাদ সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, নেছারাবাদ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান, সেমিনারে মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সাখাওয়াত হোসেন, প্রকল্প ব্যবস্থাপক জাকিয়া সুলতানা, নগর উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন নগর পরিকল্পনাবিদ সিকদার সাইদুজ্জামান, শুভাশিস গোস্বামী, মো. মিরাজুল ইসলাম, ড্রাফটম্যান মো. মমতাজ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে নগর উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধিরা উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন এবং প্রস্তাবিত পরিকল্পনার লক্ষ্য, সম্ভাবনা ও বাস্তবায়ন কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পরিকল্পিত নগরায়ন ও টেকসই গ্রামীণ উন্নয়ন নিশ্চিত করতে স্ট্রাকচার প্ল্যান, আরবান ও রুরাল এরিয়া প্ল্যানের বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেমিনার শেষে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয় এবং উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *