নাজিরপুরে গাঁজা সেবনের দায়ে রানা নামের এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপুর থানা পুলিশের এসআই সোহরাব হোসেন ৫নং শাখারীকাঠি ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রাম থেকে তাকে আটক করেন।
আটকের পর তাকে থানায় এনে মোবাইল কোর্টে উপস্থাপন করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাজিয়া শাহনাজ তমা দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্ত যুবককে জেলহাজতে পাঠানো হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।
