নাজিরপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতন

নাজিরপুর প্রতিনিধি: নাজিরপুর উপজেলার ২ নম্বর মালিখালী ইউনিয়নের মিঠারকুল গ্রামে এক নারী (৩৫) এবং পঞ্চাশোর্ধ এক ব্যক্তিকে বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে হেলাল সিকদারসহ পাঁচজনের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়লে ঘটনাটি এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়।

ভুক্তভোগীর স্বজন টুটুল সিকদার বৃহস্পতিবার রাতে নাজিরপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযুক্তরা, হেলাল, মিলন, দেলোয়ার ওরফে দেলাল, নান্নু এবং মামুন সিকদার একই পরিবারের সদস্য এবং এলাকায় প্রভাবশালী বলে পরিচিত।

অভিযোগে বলা হয়, পূর্বশত্রুতার জেরে ওই নারী ও এক ব্যক্তিকে পরকীয়ার অপবাদ দিয়ে বিবস্ত্র করে মারধর, ভিডিও ধারণ এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। অভিযোগ অনুযায়ী, টাকা না পেয়ে অভিযুক্তরা দুই লাখ টাকার স্বর্ণালংকার ও ২০ হাজার টাকা নিয়ে যায় এবং পরে ভিডিও ছড়িয়ে দেয়। অপমানে ভুক্তভোগী পরিবার এলাকা ছেড়ে আত্মগোপনে গেছে।

নাজিরপুর থানার ওসি মাহামুদ আল ফরিদ ভূঁইয়া জানান, অভিযোগ তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *