নিজস্ব প্রতিবেদক: নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বনি আমিনকে বদলি করেছে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর। ২৬ নভেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত প্রজ্ঞাপনে ইন্সপেক্টর (নিরস্ত্র) পদমর্যাদার ৬০ জন কর্মকর্তার বদলি তালিকায় তার নাম ১১ নম্বরে উল্লেখ করা হয়েছে ।

সরকারি নির্দেশনায় দেখা যায়, পিরোজপুর জেলার দায়িত্বে থাকা ইন্সপেক্টর মোঃ বনি আমিনকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। এই পদায়নের মাধ্যমে তিনি নেছারাবাদ থানায় এক বছরের বেশি সময়ের দায়িত্ব পালন শেষে নতুন কর্মস্থলে যোগ দেবেন। পুলিশ ওয়েবসাইটে থাকা তথ্য অনুযায়ী, তিনি ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে নেছারাবাদ থানায় ওসি হিসেবে যোগদান করেছিলেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলিকৃত সব কর্মকর্তাকে আগামী ৩০ নভেম্বর ২০২৫ এর মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
