নিজস্ব প্রতিবেদক: নেছারাবাদে আনুষ্ঠানিকভাবে ‘আল্লামা সাঈদী ভবন’-এর স্থায়ী বাসভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভান্ডারিয়া আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশগ্রহণের পূর্বে এই উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত বরেণ্য মুফাসসিরে কুরআন উপস্থিত ছিলেন। ফিলিপাইন, ইরান, পাকিস্তান, মিশর ও বাংলাদেশের খ্যাতিমান আলেমরা এ সময় দোয়া ও মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠানের পরিবেশ ছিল ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ।

প্রাপ্ত তথ্যে জানা যায়, (প্রস্তাবিত) খরিদ সূত্রে এ স্থানের জমির মালিক শামীম সাঈদী। ভিত্তিপ্রস্তর ফলকে উল্লেখ অনুযায়ী জমির পরিমাণ ১৫ শতাংশ। জমিটি নেছারাবাদ উপজেলার সোরকাঠী মৌজার অন্তর্ভুক্ত।
আয়োজকরা জানান, ভবিষ্যতে ‘আল্লামা সাঈদী ভবন’ একটি স্থায়ী আবাসিক ও ধর্মীয় কার্যক্রমের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। কুরআন শিক্ষা, দাওয়াহ কার্যক্রম এবং ধর্মীয় গবেষণার জন্য এটি ব্যবহৃত হবে বলে আশা প্রকাশ করা হয়।
