নিজস্ব প্রতিবেদক: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫ উপলক্ষে নেছারাবাদ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সরকারি স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী পৃথ্বীরাজ সমদ্দার।
তার মেধা, শৃঙ্খলা, নিয়মিত পাঠাভ্যাস এবং শিক্ষাক্ষেত্রে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়। উপজেলা পর্যায়ের বাছাই প্রক্রিয়ায় অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে কৃতিত্বপূর্ণ ফলাফল ও সার্বিক মূল্যায়নের ভিত্তিতে সে শ্রেষ্ঠত্ব অর্জন করে।
পৃথ্বীরাজ সমদ্দার শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সহপাঠী, অভিভাবকসহ নেছারাবাদ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এ সময় বক্তারা বলেন, পৃথ্বীরাজের এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি তার পরিবার, বিদ্যালয় এবং পুরো উপজেলার জন্য গর্বের বিষয়। তার এই সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।
পৃথ্বীরাজ সমদ্দারের উত্তরোত্তর উন্নতি, সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন সকলে।
