নেছারাবাদে সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

‘বাঁচাই সুন্দরবন, বন্ধ করি প্লাস্টিক দূষণ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুন্দরবন দিবস উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় পরিবেশ সচেতন ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটির আয়োজন করে রূপান্তর (RUPANTAR) এবং HELVETAS Germany। সার্বিক তত্ত্বাবধানে ছিল সুন্দরবন একাডেমি এবং সহ-আয়োজক হিসেবে যুক্ত ছিল Youth & Sundarbans।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক ধীরেন হালদার, সহকারী শিক্ষক আবুল কালাম, প্রজেক্ট অফিসার সাহিদা বানু সোনিয়া, সুন্দরবন জার্নালিজমের নেছারাবাদ উপজেলা আহ্বায়ক আনোয়ার হোসেন এবং ইয়ুথ ফর সুন্দরবনের সাধারণ সম্পাদক হারিসুল ইসলামসহ অন্যান্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন আমাদের জীববৈচিত্র্য, জলবায়ু এবং উপকূলীয় পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্লাস্টিক দূষণ, অবৈধ বন নিধন এবং পরিবেশ বিপর্যয়ের কারণে এ বন হুমকির মুখে রয়েছে। তাই সুন্দরবন রক্ষা এবং প্লাস্টিক দূষণ বন্ধে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং পরিবেশ সংরক্ষণে উৎসাহিত করতে পরিবেশবান্ধব বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মকে পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করা এবং সুন্দরবন রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *