পিরোজপুর সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

পিরোজপুর সরকারি মহিলা কলেজে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. আবু সাঈদ।

অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের প্রতিভার স্বাক্ষর রাখে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানটি প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *