পৌরসভার স্টাফদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মসূচি চলছে

নিজস্ব প্রতিবেদক: স্বরূপকাঠী পৌরসভার সকল স্টাফদের জন্য দুই দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কার্যক্রম চলছে। সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ তারিখে পৌরসভা হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্মসচিব) ও বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মকর্তা খোন্দকার আনোয়ার হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রশাসনিক দক্ষতা, সেবা প্রদান প্রক্রিয়া, পৌর ব্যবস্থাপনা ও দাপ্তরিক দায়িত্ব সঠিকভাবে বাস্তবায়নের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। স্থানীয় সরকার ব্যবস্থায় আধুনিক ও জনমুখী সেবা নিশ্চিতে এই প্রশিক্ষণকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা সুশাসন, স্বচ্ছতা এবং নাগরিক সেবা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের নিয়মিত প্রশিক্ষণ কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং পৌরসভা পরিচালনায় ইতিবাচক প্রভাব ফেলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *