বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেছারাবাদ উপজেলা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) বিকাল ৪ ঘটিকার সময় মিয়ারহাট বন্দর ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন। এছাড়া প্রধান সমন্বয়ক নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান ওয়াহিদ এবং সমন্বয়ক আব্দুল্লাহ আল-বেরুনী সৈকতসহ নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৈঠকে আসন্ন নির্বাচনের সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণ, ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং মাঠপর্যায়ের কর্মকাণ্ড আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নেতৃবৃন্দ বলেন, দলীয় ঐক্য বজায় রেখে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *