নিজস্ব প্রতিবেদক: বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার বিকেল ৩টায় সুটিয়াকাঠি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির বরিশাল বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান এবং বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিরোজপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন।

দোয়া ও আলোচনা সভায় নেছারাবাদ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। উপস্থিতদের মধ্যে ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম ফরিদ, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন তালুকদার, পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন, সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল বেরুনী সৈকত, সাবেক যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম লিটু, আজহারুল ইসলাম টুটুল, মাহমুদুল হাসান বাবু, সোহেল রানা মৃধা এবং নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তপু রায়হান।
সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করেন এবং দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশের গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত থাকার আহ্বান জানান। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
