অনলাইন প্রেসক্লাবের নেতৃত্বে জাহিদ-আজিজুল

নিজস্ব প্রতিবেদক: স্বরুপকাঠী অনলাইন প্রেসক্লাবের ২০২৬ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এম ইসলাম জাহিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আজিজুল ইসলাম।
এছাড়াও সহসভাপতি হিসেবে সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মাহমুদুল হাসান মিলন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ডা. মোঃ ওবাইদুল দায়িত্ব পেয়েছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় স্বরুপকাঠী অনলাইন প্রেসক্লাবের কার্যালয়ে এক আনুষ্ঠানিক সভার মাধ্যমে এ কমিটি চূড়ান্ত করা হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে ২০২৬ সালের জন্য এই নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, স্বরুপকাঠী অনলাইন প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সামাজিক দায়বদ্ধতা পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকর হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রেসক্লাবের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় তারা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *