স্বরূপকাঠি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মরহুম হাজ্বী আব্দুর রহমানের ছেলে, যুক্তরাষ্ট্র প্রবাসী মো. আবুল কালাম আজাদ কিডনি জটিলতাজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১১টার দিকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শুক্রবার জুমার নামাজ শেষে ফায়ার সার্ভিস সংলগ্ন মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
তার অকাল মৃত্যুতে পরিবার-পরিজনসহ স্বরূপকাঠি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
