ইভটিজিং, মাদক ও দুর্নীতিমুক্ত নেছারাবাদ উপজেলা গড়ার প্রত্যয়ে আসন্ন নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন মো. তপু রায়হান।
এক শুভেচ্ছা ও প্রত্যাশা বার্তায় তিনি বলেন, নেছারাবাদ উপজেলাকে একটি নিরাপদ, সুশাসিত ও আধুনিক জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য। ইভটিজিং, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
তপু রায়হান বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, সামাজিক শৃঙ্খলা ও জনসেবামূলক কার্যক্রম জোরদারে কাজ করবেন। এজন্য তিনি নেছারাবাদ উপজেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, মো. তপু রায়হান বর্তমানে নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সাবেক সোহাগদল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, সাবেক নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক, সাবেক নেছারাবাদ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক এবং সরকারি স্বরূপকাঠী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
