পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেছারাবাদ উপজেলার সর্বস্তরের জনগণ ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বরূপকাঠী পৌর শাখার সভাপতি কাজী মো. কামাল হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনে তিনি সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি আরও বলেন, ঈদের শিক্ষা আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহানুভূতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। সমাজের সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে একসাথে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
আলহাজ্ব কাজী মো. কামাল হোসেন মহান আল্লাহ তায়ালার কাছে সকলের ইবাদত কবুল হওয়ার প্রার্থনা করেন এবং দেশ ও জাতির সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।
শেষে তিনি সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”
