নিজস্ব প্রতিবেদক: ২০২৪–২৫ অর্থ বছরে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৫ ও ২৬ নভেম্বর মঙ্গলবার ও বুধবার বিআরডিবি হল রুমে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
কৃষিসম্প্রসারণ অধিদপ্তর, নেছারাবাদের বাস্তবায়নে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে স্থানীয় কৃষকদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টিকর ফসল উৎপাদন, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব কৃষি চর্চা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণ নিয়ে কৃষি কর্মকর্তারা জানান, পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কৃষকদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের নিয়মিত প্রশিক্ষণ কৃষকদের উৎপাদনশীলতা ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার সক্ষমতা আরও উন্নত করবে।
