নান্দুহার ইউনাইটেড বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মেহেজাবিন কিবরিয়া

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার নান্দুহার ইউনাইটেড বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অন্তবর্তীকালীন (এডহক) কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মেহেজাবিন কিবরিয়া। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের অনুমোদনক্রমে তাকে এ পদে মনোনীত করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুর রহমান হাওলাদার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়েছে, ২৫ এপ্রিল ২০২৪ তারিখে প্রকাশিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪-এর ৬৪(১) নম্বর ধারা অনুযায়ী নান্দুহার ইউনাইটেড বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের চার সদস্যবিশিষ্ট অন্তবর্তীকালীন (এডহক) কমিটি অনুমোদন করা হয়েছে।

এ কমিটিতে সভাপতি হিসেবে মো. মেহেজাবিন কিবরিয়াকে বোর্ড কর্তৃক মনোনীত করা হয়েছে। অনুমোদিত এডহক কমিটির মেয়াদ ৯ আগস্ট ২০২৬ থেকে ৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।
বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং পরবর্তী নিয়মিত পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়ায় এ এডহক কমিটি দায়িত্ব পালন করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *