নেছারাবাদের সোহাগদল ইউনিয়নে সোহেল মৃধার গণসংযোগ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, কুশল বিনিময় ও গণসংযোগ করেছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল মৃধা।

গণসংযোগকালে তিনি এলাকার প্রবীণ, মুরুব্বি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় স্থানীয়দের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন তিনি।

সোহেল মৃধা বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তাদের কথা শুনতে চাই এবং তাদের অধিকার আদায়ে কাজ করতে চাই। সোহাগদলের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “রাজনীতি আমার কাছে মানুষের সেবা করার একটি মাধ্যম। দল-মত নির্বিশেষে এলাকার প্রতিটি মানুষের পাশে থাকতে চাই। আগামী দিনেও মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে সোহাগদলের উন্নয়নে কাজ করে যেতে চাই।”

গণসংযোগকালে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সোহেল মৃধাকে স্বাগত জানান এবং তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় এলাকার উন্নয়ন, সামাজিক সমস্যা ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।

গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *