নেছারাবাদে বিএনপি নেতা সেলিম রেজার ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজা।

এক বার্তায় তিনি বলেন, “ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। পবিত্র এই দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়ানোই হোক আমাদের অঙ্গীকার।”

তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া করেন।

উল্লেখ্য, মো. সেলিম রেজা নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছাড়াও পিরোজপুরের আরাফাত রহমান ক্রীড়া সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নেছারাবাদ শাখার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *