নিজস্ব প্রতিবেদক: নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিনকে বদলি উপলক্ষে আনুষ্ঠানিক সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) পিরোজপুর জেলা পুলিশের সম্মেলন কক্ষে এই বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
সংবর্ধনা অনুষ্ঠানে নেছারাবাদে দায়িত্ব পালনকালে ওসি বনি আমিনের পেশাদারিত্ব, নিষ্ঠা ও আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর সক্রিয় ভূমিকার প্রশংসা করা হয়। জেলা পুলিশ সুপার জানান, ওসি বনি আমিন দায়িত্বশীলতা, সততা এবং জনবান্ধব আচরণের মাধ্যমে নেছারাবাদের মানুষের আস্থা অর্জন করেছেন। তাঁর কর্মদক্ষতা ভবিষ্যতের নতুন দায়িত্বেও সাফল্য বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে পুলিশ সুপার ওসি মো. বনি আমিনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
