স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন শামস ইশতিয়াক

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর-২ (ভান্ডারিয়া–কাউখালী–নেছারাবাদ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-সমন্বয়কারী শামস ইশতিয়াক রহমান।

সোমবার নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, প্রার্থী হতে প্রয়োজনীয় ৪ হাজার ৯০ জন ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর সংগ্রহের জন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভান্ডারিয়া বটতলায় অবস্থিত পুরাতন এনসিপি উপজেলা অফিসের সামনে অবস্থান করবেন।

পোস্টে তিনি পিরোজপুর-২ আসনের ভোটারদের উপস্থিত হওয়ার আহ্বান জানান এবং প্রয়াত ছাত্রনেতা শরিফ ওসমান হাদির স্মরণে সমর্থকদের জন্য মুড়ি ও বাতাসার আয়োজন থাকার কথাও উল্লেখ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *