স্বরূপবার্তা ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর–২ (নেছারাবাদ–কাউখালী–ভাণ্ডারিয়া) আসনে প্রচারণা জোরদার করেছেন এবি পার্টির ঘোষিত প্রার্থী ড. ফয়সাল খান। শনিবার (৩০ নভেম্বর) সকালে তিনি আত্মীয়দের সঙ্গে নেছারাবাদে এক বিশেষ প্রচারণা কার্যক্রম শুরু করেন।
কর্মসূচির শুরুতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেন, যেখানে খালাতো, মামাতো, ফুপাতো ও চাচাতো ভাইদের নিয়ে একই ফ্রেমে দেখা যায় তাকে।
ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘বিসমিল্লাহ, আল্লাহর নামে আজকের ক্যাম্পেইন শুরু হলো। গন্তব্য নেছারাবাদ। নির্বাচন উপলক্ষে খালাতো, মামাতো, ফুপাতো, চাচাতো সব ভাই ব্রাদার একই ফ্রেমে বন্দী হলাম। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ আমাদের এই আত্মীয়তার বন্ধন মজবুত করে দিন।’ এ পোস্টকে ঘিরে তার সমর্থকদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।
নেছারাবাদ, কাউখালী ও ভাণ্ডারিয়া তিন উপজেলার সমন্বয়ে গঠিত পিরোজপুর–২ আসনে ইতোমধ্যে বিভিন্ন দলের প্রার্থীরা পৃথকভাবে মাঠে সক্রিয় রয়েছেন।
