ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও কীটনাশক ব্যবসায়ী মো. আব্দুল জব্বার (৬৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার জগন্নাথকাঠি বাজারে অবস্থিত তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ওই বাজারে সার ও কীটনাশকের ব্যবসার সঙ্গে জড়িত।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর ক্যাম্প পোড়ানোর অভিযোগে মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল জব্বার স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি দীর্ঘদিন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ওয়ার্ড সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। গ্রেফতারের পর তাকে নেছারাবাদ থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *