খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মাগুরা পুরানো বাস স্ট্যান্ডে স্বরূপকাঠী পৌরসভার ১, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে আহম্মদ সোহেল মনজুর সুমন বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন নেতৃত্ব দিয়েছেন। আমরা মহান আল্লাহর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং দেশ ও জাতির জন্য তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শেষে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *