খালেদা জিয়া কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি : সোহেল মনজুর

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন বলেছেন, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। তিনি সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে গেছেন। তাঁর সুযোগ্য নেতৃত্বেই এ দেশে গণতন্ত্রের পুনরুদ্ধার হয়েছিল।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় নেছারাবাদ উপজেলার জগন্নাথকাঠী বন্দর কমিটি ও ব্যবসায়ীদের আয়োজনে সাবেক বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তাঁরই সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশের আপামর জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনের কাজে অংশগ্রহণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই কোনো অপশক্তিই দেশনেত্রী খালেদা জিয়ার স্বপ্নকে বাধাগ্রস্ত করতে পারবে না।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার গত ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষকে মিথ্যা স্বপ্ন দেখিয়েছে। তারা জনগণকে বলেছিল ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করবে, ঘরে ঘরে চাকরি দেবে। কিন্তু বাস্তবে মানুষকে মিথ্যা মরীচিকার পেছনে ঘুরিয়েছে। বিএনপি সরকার কখনো মিথ্যা স্বপ্ন দেখায় না। এর প্রমাণ আপনারা বিগত বিএনপি সরকারের আমলেই দেখেছেন।

আহম্মদ সোহেল মনজুর সুমন আরও বলেন, বেগম খালেদা জিয়া জনগণের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর ত্যাগ ও আদর্শ আমাদের জন্য চিরন্তন প্রেরণার উৎস। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *