ছাত্রদল নেতার হোয়াটসঅ্যাপ হ্যাক

নিজস্ব প্রতিবেদক: পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কাজী রাকিবের হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে। হ্যাক হওয়া ওই নম্বর থেকে বিভিন্ন ব্যক্তির মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএসের মাধ্যমে অর্থ সহায়তা চাওয়া হচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে ভুক্তভোগী মো. কাজী রাকিব জানান, তার হোয়াটসঅ্যাপ নম্বরটি বর্তমানে তার নিয়ন্ত্রণে নেই এবং সেখান থেকে পাঠানো যেকোনো টাকা চাওয়ার বার্তা সম্পূর্ণ ভুয়া। তিনি সকলকে এসব বার্তায় সাড়া না দিতে এবং কোনো প্রকার অর্থ লেনদেন না করার জন্য অনুরোধ জানান।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন এবং সাইবার নিরাপত্তা বিষয়ে সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানান। স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি তিনি বিশেষভাবে অনুরোধ করেছেন, হোয়াটসঅ্যাপে প্রাপ্ত সন্দেহজনক বার্তা যাচাই ছাড়া বিশ্বাস না করতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *