ছারছীনায় লাখো মুসুল্লির খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফে শনিবার (২৯ নভেম্বর) বাদ জোহর লাখো মুসুল্লিকে সঙ্গে নিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া করেন আমীরে হিযবুল্লাহ ও দরবারের পীর, মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন। মাসব্যাপী শারীরিক জটিলতায় ভুগছেন খালেদা জিয়া, এ অবস্থায় তাঁর সুস্থতার জন্য পীর সাহেব এবং আগত মুসুল্লিদের দোয়া মাহফিলজুড়ে বিশেষ গুরুত্ব পেয়েছে।

সন্ধ্যার পর তালীমে পীর সাহেব ইসলামের মৌলিক শিক্ষা ও মুসলমানদের নৈতিক দায়িত্ব নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, পথহারা ও দিশেহারা মানবজাতিকে হেদায়াতের পথে ফেরাতে আল্লাহতায়ালা যুগে যুগে নবী–রাসূল পাঠিয়েছেন। আমরা শেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর উম্মত হিসেবে তাঁর দেখানো সত্য পথ অনুসরণ করাই পরিপূর্ণ ঈমানের শর্ত। একজন মুমিনের জীবনে নবীজির প্রতি ভালবাসা ও আনুগত্য ঈমানের মূল ভিত্তি হিসেবে কাজ করে।

ছারছীনা দরবারে চলমান মাহফিলের দ্বিতীয় দিনের এই আয়োজনটিতে স্থানীয় ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিপুল মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। আধ্যাত্মিক বক্তব্য, দোয়া এবং ভক্তদের অংশগ্রহণে ছারছীনা এলাকায় সারাদিনই ছিল ধর্মীয় আবহ ও শান্তির পরিবেশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *