নিজস্ব প্রতিবেদক: উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জাহিদুল ইসলামকে জাতীয় সংসদ সচিবালয়ে সিনিয়র সহকারী সচিব পদে পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে তাঁর নতুন কর্মস্থল নিশ্চিত করা হয়।
নেছারাবাদে দায়িত্ব পালনকালীন সময় তিনি দায়িত্বশীলতা, কর্মদক্ষতা ও জনবান্ধব প্রশাসনের জন্য ব্যাপক পরিচিতি লাভ করেন। উন্নয়ন কর্মকাণ্ডের তদারকি এবং জনসেবামুখী কার্যক্রম বাস্তবায়নে তিনি স্বতন্ত্র অবস্থান তৈরি করেন। তাঁর প্রশাসনিক নেতৃত্বে উপজেলার বিভিন্ন সেবা ও উন্নয়নমূলক কার্যক্রম নতুন গতি পায়, যা স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।
ইউএনও মোঃ জাহিদুল ইসলামের পদায়নের খবর প্রকাশিত হওয়ার পর স্বরূপকাঠী প্রেসক্লাবের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তাঁরা বলেন, জাতীয় সংসদ সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে তাঁর পদায়ন নেছারাবাদবাসীর জন্য গৌরবের। নতুন দায়িত্বে তিনি আরও সফল হবেন বলে আমরা বিশ্বাস করি।
উল্লেখ্য, নেছারাবাদে দায়িত্ব পালনকালে তিনি প্রশাসনকে জনমুখী ও সেবাধর্মী করতে একাধিক কার্যকর উদ্যোগ গ্রহণ করেন, যা সাধারণ মানুষের কাছে ব্যাপক প্রশংসিত হয়।
