বলদিয়া প্রতিনিধি: সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পরিচালিত ‘ডেভিল হান্ট ফেজ-২’ চলমান রয়েছে। এরইমধ্যে বলদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ সাইদুর রহমানকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার সন্ধ্যার পরে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে ডিপি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
তার বিরুদ্ধে নেছারাবাদ থানায় একটি মামলা রয়েছে। সাইদুর রহমান ইউনিয়ন আওয়ামীলীগ থেকে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি বলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগেরও সদস্য।
রাত আটটার দিকে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় পথিমধ্য তিনি বলেন, আমি আওয়ামীলীগ করি এটাই আমার অপরাধ। আমি কোন অন্যায় করিনি। আমাকে জিজ্ঞাসাবাদের কথা বলে বাড়ী থেকে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে। নিজেকে নিরাপরাধ বলেও দাবী করেন এই চেয়ারম্যান।
ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি নেতা মো: শাহিন আহমেদ বলেন, তিনি কোন ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারি বরাদ্দ তছ্রুপ করেছেন। ইউনিয়ন উন্নয়নের নামে অনেক কিছু আত্মসাৎ করেছেন।
তবে এ বিষয়ে জানার জন্য গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যানের ছেলে মো.সোহাগ মিয়ার নাম্বারে ফোন দিয়ে কথা বলার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
পিরোজপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) মো. আরিফুল ইসলাম জানান, তার বিরুদ্ধে নেছারাবাদ থানায় মামলা আছে। আরো অনেক অভিযোগ রয়েছে। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।
