পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জগন্নাথকাঠি বাজারে অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে দুই ব্যক্তিকে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (০৬ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলা মৎস্য অফিস এবং নেছারাবাদ নৌ ফাঁড়ি পুলিশের সহযোগিতায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মো. হৃদয় ও মো. বাবুল নামের দুই ব্যক্তিকে অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ সময় তাদের কাছে থাকা অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে ধ্বংস করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নেছারাবাদ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ জানান, মৎস্যসম্পদ রক্ষা ও অবৈধ কারেন্ট জালের ব্যবহার ও বিক্রি বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
