পিরোজপুরের নেছারাবাদে দুইটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মুন্না খান (৩৫) স্বরূপকাঠী পৌরসভার জগন্নাথকাঠী এলাকার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা এবং মো. হানিফ খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নেছারাবাদ থানার এএসআই মো. নাজমুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে দুটি মাদক মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। গ্রেপ্তারের পর শুক্রবার (২৭ মার্চ) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
