নেছারাবাদে ফের ভূমিকম্প অনুভূত, আতঙ্কে উপজেলাবাসী

নেছারাবাদ উপজেলা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। যদিও তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের মাত্রা জানা যায়নি। ভূমিকম্পের সাথে সাথে নেছারাবাদের জনগণ আতঙ্কিত হয়ে ছুটাছুটি করতে দেখা যায়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১.৫৩ মিনিটের সময় নেছারাবাদ উপজেলা সহ দেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের অনুভূতির কথা জানতে চাইলে স্বরূপকাঠী কলেজিয়েট একাডেমীর ষষ্ঠ শ্রেণীর ছাত্রী শ্রেয়াসী মন্ডল শ্রেয়া বলেন, আমি ছোট বোনকে নিয়ে খেলছিলাম এমন সময় মনে হচ্ছিল কে যেন পেছন থেকে আমাকে সজোরে ধাক্কা দিচ্ছে। মা তখন চিৎকার করে বলল ‘ভূমিকম্প হচ্ছে’। তাৎক্ষণিক বিল্ডিং থেকে আমরা সবাই রাস্তায় নেমে এসেছিলাম।

পথচারী আনোয়ার হোসেন বলেন, আমরা নামাজ পড়ে বের হচ্ছিলাম হঠাৎ কয়েকটি ঝাঁকুনি অনুভব করেছি। বুঝতে পারলাম ভূমিকম্প হচ্ছে। আমারা কয়জন মুসল্লী একসাথে নামাজ পড়ে বের হয়েছিলাম সকলেই আতঙ্কিত ছিলাম।

চলতি মাসের শেষ দিকে এসে বাংলাদেশে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এখন পর্যন্ত এসব ঘটনায় দেশে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে জরুরি পরিস্থিতিতে সবাইকে সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

উল্লেখ্য, একদিন আগেই গত ২৫ ফেব্রুয়ারি রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলের যার মাত্রা ছিল ৫ দশমিক ১।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *