নেছারাবাদে বিচারপতি রিয়াজ উদ্দিন খাঁনকে ফুলের শুভেচ্ছা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সেহাংঙ্গল গ্রামের ঐতিহ্যবাহী খাঁন পরিবারের সন্তান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাননীয় বিচারপতি জনাব রিয়াজ উদ্দিন খাঁন নিজ বাড়িতে আগমন করলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ জনাব মুজিবুর রহমান, নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রবীর কুমার দাস এবং নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসানসহ অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বিচারপতি রিয়াজ উদ্দিন খানের নিজ গ্রামে আগমন উপলক্ষে এলাকাবাসীর মাঝেও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানাতে উপস্থিত হন।

এ সময় অতিথিরা বিচারপতির সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। স্থানীয়রা জানান, বিচারপতি রিয়াজ উদ্দিন খানের এই আগমন তাদের জন্য গর্বের এবং অনুপ্রেরণার উৎস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *