নেছারাবাদে মাদার অব ডেমোক্রেসী বেগম খালেদা জিয়া পরিষদের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ‘মাদার অব ডেমোক্রেসী বেগম খালেদা জিয়া পরিষদের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার জগন্নাকাঠি দক্ষিণপাড় বন্দরের একটি অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আমির হোসেনের সঞ্চালনায় ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মো. নূরে আলমকে আহ্বায়ক এবং মো. কাঞ্চন আহমেদকে সদস্য সচিব করা হয়েছে।
সংগঠনের সভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক আমির হোসেন দলীয় প্যাডে স্বাক্ষর করে নবগঠিত কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেন। একই সঙ্গে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আগামী ৩০ দিনের মধ্যে স্বরূপকাঠি পৌরসভা ও উপজেলার সকল ইউনিয়নে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা কমিটির আহ্বায়ক মাইনুল হাসান মিরাজ, সদস্য সচিব আল-আমীন বাহাদুর, যুগ্ম আহ্বায়ক সুমন সিকদার ও সেলিম আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

নবনিযুক্ত আহ্বায়ক মো. নূরে আলম তাঁর বক্তব্যে বলেন, “বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা সবাইকে সাথে নিয়ে একটি সুসংগঠিত ও কার্যকর কমিটি গড়ে তুলবো।”

সদস্য সচিব মো. কাঞ্চন আহমেদ বলেন, “দলের নির্দেশনা অনুযায়ী খুব দ্রুত সময়ের মধ্যে ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। তরুণদের সম্পৃক্ত করে সংগঠনকে গতিশীল করা হবে।”

সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *