নেছারাবাদে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে স্বরূপকাঠী উপজেলা কেন্দ্রীয় মন্দিরের পূজারীবৃন্দের আয়োজনে উপজেলার কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়। র‍্যালিতে বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। ঢাক-ঢোল, বাদ্যযন্ত্র ও ধর্মীয় সঙ্গীতের মধ্য দিয়ে র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় ভক্তরা শ্রীকৃষ্ণের বিভিন্ন বাণী ও ধর্মীয় ভাবধারা সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে র‍্যালিতে অংশ নেন। পুরো আয়োজনজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা শ্রীকৃষ্ণের আদর্শ ও মানবকল্যাণের বাণী ধারণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।

আয়োজকরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে প্রতিবছরের মতো এবারও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এ বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *