নেছারাবাদ থানায় নতুন ওসি পদায়ন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের ৫২৭ থানায় ব্যাপক ওসি বদলির অংশ হিসেবে নেছারাবাদ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে। নির্বাচন পূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে এবার লটারির মাধ্যমে নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম চূড়ান্ত করা হয়।

জাতীয় পর্যায়ের এই রদবদলের প্রজ্ঞাপনে জনাব মোঃ মেহেদী হাসানকে (বিপিঃ ৭৮০৬১০৫৭৯৯) নেছারাবাদ থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর নিজ জেলা যশোর। নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ের পুলিশের নেতৃত্ব শক্তিশালী করা এবং দায়িত্ব বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করতেই এ বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

লটারির আগে সব ইউনিট প্রধানদের কাছ থেকে সৎ ও নিরপেক্ষ পরিদর্শকদের তালিকা সংগ্রহ করা হয়। সেই তালিকা অনুযায়ী ৫২৭ থানায় নতুন ওসি পদায়ন করা হলেও মেট্রোপলিটন পুলিশের কোনো থানায় পরিবর্তন আনা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *