পিতার হত্যার বিচার চাইলেন শামীম সাঈদী

পিরোজপুর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী শামীম সাঈদী তার পিতা দেলোয়ার হোসেন সাঈদী হত্যার বিচার চেয়েছেন ভোটারদের কাছে। ১২ তারিখ দাড়িপাল্লায় ভোট দিয়ে তার বাবার বিরুদ্ধে সকল মিথ্যার জবাব দেয়ার আহ্বান জানান তিনি।

রবিবার সেহাংগল ঈদগাহ মাঠে নির্বাচনী সমাবেশে তিনি এ আহ্বান জানান।

এসময় তিনি বলেন, নির্বাচনী জয়ী হতে পারলে খাদেম এবং সেবক হয়ে থাকতে চান। এসময় তিনি তার বিগত দিনের কাজের ফিরিস্তি দিয়েও ভোট চান। পাশপাশি গণভোটে ‘হ্যা’ এর পক্ষেও তিনি প্রচারণা চালিয়েছেন।

শামীম সাঈদী বলেন, গত ৫৫ বছর ধরে শুধু চুরিই হয়ে গেছে, নানানভাবে চুরি। হাজার হাজার , লক্ষ কোটি টাকা চুরি হইছে কারণ তালাটা মজবুত না। তালাটা যেকেউ খুলতে পারে এমন একটা তালা। চাবি ছাড়াও খোলা যায় এমন একটা তালা। চাবি দিলেও খোলা যায় এমন একটা তালা। আপনার পরিবারের সবাই ঐ ঘরেই থাকে কিন্তু ঘরটা নিরাপদ না। আপনারা পরিবার, গ্রাম, শহর, রাষ্ট্রকে নিরাপদ করার জন্য একটা মজবুত তালা লাগাতে হবে। যে মজবুত তালার চাবিটা শুধু আপনার কাছেই থাকবে।

পাশাপাশি তিনি আরও বলেন, ক্ষমতায় আসার আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর , দুবাই বানানোর কথা বলে নিজেই সিঙ্গাপুর, দুবাইতে বাড়ি বানালেন। বেগমপাড়া বানালেন।

সমাবেশে উপজেলা ও সমুদয়কাঠি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে একটা মিছিলও অনুষ্ঠিত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *