পিরোজপুরে ঘরে ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ

পিরোজপুরের মঠবাড়িয়ায় বৃন্তিকা প্রমী নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২২ মার্চ) বিকালে মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ বন্দর হাসপাতালের পিছনের রোডে ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

বৃন্তিকা প্রমী উপজেলার শাখারীকাঠি গ্রামের শিক্ষক দম্পতি বিপুল কৃষ্ণ হাওলাদার ও কেয়া রায়ের মেয়ে। নিহত প্রমী স্থানীয় কে এম লতিফ ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, বাবা-মা সকালে মেয়ে প্রমীকে বাসায় রেখে তুষখালী ইউনিয়নে একটি অনুষ্ঠানে যান। সেখান থেকে ফেরার পরে দরজা বন্ধ পায়। অনেক ডাকাডাকির পরে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে প্রমীকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
তবে বৃন্তিকা প্রমীর মৃত্যুর কারণ জানা যায়নি।

এ বিষয়ে মঠবা‌ড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *