নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল পিরোজপুর জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি এ কমিটির অনুমোদন প্রদান করে।
গত ২০ জানুয়ারি ২০২৬ তারিখে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুস সামাদ আজাদ ও সাংগঠনিক সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন শাওনের যৌথ স্বাক্ষরের মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত আহ্বায়ক কমিটিতে মোঃ জুয়েল শেখ (রাজু)-কে আহ্বায়ক, আবু মুছা-কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মোঃ এমদাদ হোসেন-কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন, মোঃ আতিকুর রহমান (মার্শাল), তনুময় মণ্ডল (বাপ্পি), মোঃ কাইয়ুম বেপারী, সোহেল খান, মোঃ সোহেল শেখ, মোঃ জসিম হাওলাদার, মোঃ আনোয়ার হোসেন, লিটন মোল্লা, মোঃ তরিকুল ইসলাম, সোহেল রানা, মোঃ ফয়সাল হাওলাদার, আল মুনাল সোহেল, মোঃ রেজাউল করিম, হানিফ কেষ ও সাকিল খান।
সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন, অ্যাডভোকেট আকরাম হোসেন মোল্লা ও মোঃ জসিম তালুকদার। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—হাসিবুল মাতুব্বর,মামুন মোল্লা,ফোরকান খান, মোঃ নয়ন শেখ, মোঃ মারুফ শেখ, মোঃ তরিকুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম, মোঃ মামুন সিকদার, শাওন খান এবং মোঃ রেজাউল ইসলাম।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, নবগঠিত এই আহ্বায়ক কমিটি দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখবে এবং পিরোজপুর জেলায় তরুণ দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।
এদিকে পিরোজপুর জেলা তরুণ দলের নেতাকর্মীরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, এই কমিটির মাধ্যমে তরুণ দল গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতের আন্দোলনে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।
