বিএনপির নেছারাবাদ উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি অনুমোদন

পিরোজপুর–২ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেছারাবাদ উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নেছারাবাদের মিয়ারহাট বন্দর মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধানের শীষের মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন এবং উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ। এসময় নেছারাবাদ উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধানের শীষের প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমনের স্বাক্ষরিত দলীয় প্যাডে ২৪ সদস্য বিশিষ্ট নেছারাবাদ উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এছাড়া কমিটিতে ৪ সদস্যের উপদেষ্টা মণ্ডলী এবং ৪ জন সমন্বয়ক রাখা হয়েছে।

উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা হলেন প্রধান উপদেষ্টা আহম্মদ সোহেল মঞ্জুর সুমন, উপদেষ্টা মোঃ ফকরুল আলম, শফিকুল ইসলাম ফরিদ ও আহম্মদ ফয়সাল মঞ্জুর অপু।
সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন, প্রধান সমন্বয়ক মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, এবং সমন্বয়ক কাজী কামাল হোসেন, আব্দুল্লাহ আল বেরুনী সৈকত ও নাছির উদ্দীন তালুকদার।

নেতাকর্মীরা জানান, পিরোজপুর–২ আসনের গুরুত্বপূর্ণ উপজেলা নেছারাবাদে এই নির্বাচন পরিচালনা কমিটি গঠনের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। মাঠপর্যায়ে ভোটার সংযোগ, কেন্দ্রভিত্তিক সমন্বয় এবং প্রচারণা কার্যক্রম জোরদার করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *