বিজয় দিবসে প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে নেছারাবাদ উপজেলা স্মৃতিস্তম্ভে (পৌরসভা সংলগ্ন) শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে স্বরূপকাঠী প্রেসক্লাব। প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা এর নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় প্রেসক্লাবের অন্যান্য সদস্য ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে নেছারাবাদ উপজেলায় তিন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। এদিকে বিজয় দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলও পৃথকভাবে নানা কর্মসূচি গ্রহণ করেছে বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *