ইউনিয়ন প্রতিনিধি: বলদিয়া ইউনিয়নে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নেছারাবাদের বিএনপি নেতাকর্মী ও সমর্থকের সতঃস্ফুর্ত অংশগ্রহনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যার অবতারণায় মুখরিত ছিল পুরো এলাকা জননন্দিত সাবেক উপজেলা চেয়্যারম্যান ও সাবেক আহবায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি ওয়াহিদুজ্জামান ওয়াহিদ।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে নেছারাবাদের বলদিয়া ইউনিয়নের বিন্না মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে নতুন পুরান নেতাকর্মীর সমন্বয়ে এক মিলন মেলার সৃষ্টি হয়। দলের প্রায় সকল নেতাকর্মী প্রচন্ড শীতকে উপেক্ষা করে দলের টানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বরনে এবং জননেতা জনাব ওয়াহিদুজ্জামান ওয়াহিদের সান্নিধ্য পাওয়ার আশায় সকলের সতঃস্ফুর্ত উপস্থিতিতে দোয়া মাহফিল যেনো আগাম বার্তা দিয়ে যায়।
দোয়া ও মিলাদের প্রারম্ভে বক্তারা লাদেশ জাতীয়তাবাদী দলের “মা” খ্যাত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন। এসময় তারা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ, দেশের প্রতি ভালবাসা, আত্মত্যাগের মহান ইতিহাস উল্লেখ করেন।
প্রধান অতিথি ওয়াহিদুজ্জামান ওয়াহিদ বলেন, মা হওয়ার অধিকার সবাই রাখেনা, এখানে মা হতে গেলে বহুত শৃঙ্খল পার হয়ে এখানে আসতে হয়। ১৭ কোটি মানুষের হৃদয়ের মা হয়ে বেঁচে থাকুক হাজার বছর। তিনি আরো বলেন, আদর্শিক রাস্ট্র পুনর্গঠনে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে জাগ্রত করতে হলে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ, শিক্ষা বুকে ধারন করে সম্মুখপানে এগিয়ে যেতে হবে। কোনো পরাশক্তি যেনো দলের ভিতরে বিভাজন সৃষ্টি করতে না পারে সেদিকেও সবাইকে সজাগ থাকতে হবে। রাজনীতি এতো সোজা না, এটা হচ্ছে সর্বোচ্চ বিচক্ষণতার জায়গা এখানে টিকে থাকতে দলের আদর্শ বাস্তবায়ন জরুরি।
এসময় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে অন্যতম আতিকুল ইসলাম লিটু, সাবেক যুগ্ম আহবায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি, আজহারুল ইসলাম টুটুল, সাবেক যুগ্ম আহবায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি, সোহেল রানা মৃধা, সাবেক যুগ্ম আহবায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি, মাহমুদুল হাসান বাবু, সাবেক যুগ্ম আহবায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি, ইমরান হোসেন সজীব, আহবায়ক, নেছারাবাদ উপজেলা ছাত্রদল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিতির একটা অংশ দল মত নির্বিশেষে সুশীল সমাজ, বৃদ্ধ, যুবক, বিশিষ্ট জন সহ সাধারণ জনগন অংশগ্রহণ করেন। মিলাদ ও দোয়া শেষে তোবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
