ভান্ডারিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য জালাল সরদার গ্রেফতার

ভান্ডারিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) রাত প্রায় ১টা ৩০ মিনিটে ভান্ডারিয়া থানাধীন তেলিখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন জালাল সরদার (৪৩)। তিনি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের জুনিয়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মোঃ করিম সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জালাল সরদারের বিরুদ্ধে খু’নসহ ডাকাতি এবং একাধিক চুরি ও ডা’কাতির মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় সংঘবদ্ধ ডাকাত দলের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।

ভান্ডারিয়া থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *